বিগ্রেডের সভা থেকেই খেল খতম বলে মাফিয়া কায়দায় তার ইঙ্গিত দিয়েছিলেন মোদি, এটা সেই চক্রান্ত, ওম প্রকাশ মিস্রার - The News Lion

বিগ্রেডের সভা থেকেই খেল খতম বলে মাফিয়া কায়দায় তার ইঙ্গিত দিয়েছিলেন মোদি, এটা সেই চক্রান্ত, ওম প্রকাশ মিস্রার

 


দি নিউজ লায়নঃ     মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা পরিকল্পিত। বিগ্রেডের সভা থেকেই খেল খতম বলে মাফিয়া কায়দায় তার ইঙ্গিত  দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা তারই প্রতিফলন- বিস্ফোরক অভিযোগ তুললেন শিলিগুড়ি বিধানসভা প্রার্থী তথা রাজ্য তৃণমূলের কোর কমিটির সদস্য ডঃ ওম প্রকাশ মিস্রা। তিনি বলেন আমরা সহযোগিতা প্রতিযোগিতার কথা বলেছি। প্রতিযোগিতার অভিব্যক্তি হিসেবে তৃণমূলের খেলা হবে স্লোগান। কিন্তু নরেন্দ্র মোদি কলকাতার ব্রিগ্রেড থেকে মাফিয়া কায়দায় সরাসরি আক্রমনের হুমকি দিয়েছেন। 


তিনি বলেছেন খেল খতম-মাফিয়া স্টাইলকে অনুকরণ করে এ কথা বলেছেন তিনি। যা সরাসরি হুমকি।  তিনি হুমকির ভাষায় যে কথা বলেছিলেন তারই একটা দিক বুধবারের নেত্রীর ওপর এই  আক্রমনের চক্রান্ত বলেই এখন মনে হচ্ছে। তিনি বাংলাকে এভাবে অপমান করছেন,তৃণমূলের সুষ্ঠ প্রতিযোগিতামূলক মনোবলকে নষ্ট করছেন। 


বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে দার্জিলিং জেলা তৃণমূলের তরফে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলটি শিলিগুড়ি শহরের বাঘাযতিন ময়দান থেকে শুরু হয়ে সমাপন হয় এয়ারভিউ মোড়ে। এদিন শিলিগুড়ি বিধানসভার কেন্দ্রের তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিস্রা জানান এই ঘটনার পর নির্বাচন কমিশনের যেভাবে কার্যনির্বাহ করছে তা প্রশ্নের উর্দ্ধে নয়। নির্বাচন কমিশন সংবিধানে থাকা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে।


 রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়া হলো তার দায় কে নেবে? একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলে বলেন যেভাবে এই হামলার বিষয়টিকে লঘু করে দেখানো হচ্ছে। সেটা শুধু নিন্দনীয় নয় এটাতে তাদের চক্রান্ত স্পষ্ট। বিজেপির নেতারা আগেই বলেছিলেন নির্বাচনী নিয়মবিধি লাগু হলে ক্ষমতা তাদের হাতে থাকবে তখন বদলা নেবেন। এটা সেই বদলা নেওয়ারই নমুনা নয়কি বলেও বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।একইসঙ্গে রাজ্যপাল বিজেপি এজেন্ট হিসেবে যে ভূমিকা পালন করে চলছেন তা নিয়েও ফের একবার সরব হন এদিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.